শিক্ষা সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কিছুদিন পরই, অর্থাৎ ২৯ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হবে। সেই সঙ্গে বিদ্যালয়গুলোর মূল্যায়ন হবে এ+এর ভিত্তিতে। তথাকথিত সুযোগের সদ্ব্যবহার করে কোনো কোনো বিদ্যালয় সাফল্যের শীর্ষেও অবস্থান করে। এতে আদর্শ শিক্ষক বা শিক্ষার্থীর কোনো মূল্যায়ন হয় না, যেন গাছতলায় ঝড়ের দিনে আম কুড়ানো। যেনতেন প্রকারে যে যত খুশি কুড়াতে পারে, প্রশংসা তারই।
যে লক্ষ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হয়েছিল, তা অর্জনের চেয়ে বরং শিক্ষার্থীরা নীতি-নৈতিকতা বিসর্জনের প্রথম ধাপ সাফল্যের সঙ্গেই উত্তীর্ণ হয়। বলা চলে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশের সহায়ক না হয়ে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। অন্তঃসারশূন্য এসব এ+ প্রাপ্তরাই হবে দেশের ভবিষ্যৎ।
পরিশেষে বলতে চাই, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটাবে আনন্দময় ও সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশে; কিছুতেই অসুস্থ প্রতিযোগিতামূলক ও বিতর্কিত পরিবেশে নয়। একজন অভিভাবক হিসেবে, শিক্ষক হিসেবে আমার চাওয়া তা-ই।
অপর্ণা দাশ
আদর্শ সদর, কুমিল্লা।