শিক্ষাগুরুর মর্যাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়ই লজ্জা হয় জাতির সেই নির্লজ্জ ও মেধাবী (তথাকথিত) সন্তানদের কথা ভেবে, যারা রাজনৈতিক অন্তর্কোন্দলের জের ধরে শিক্ষকদের ওপর হামলা করে। লজ্জা হয় তাদের কথা ভেবে, কীভাবে তারা জাতিকে ভালো কিছু উপহার দেবে।
জাতি গঠনের চাবিকাঠি যে শিক্ষকদের হাতে, যাঁরা অক্লান্ত পরিশ্রম করে জাতির হাতে আশার সূর্যকে এনে দেন তঁাদের কীভাবে আমরা অসম্মান করি? আর তা যখন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে।
শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা লাঞ্ছিত হলেন পুলিশের হাতে। এর আগে ফিন্যান্স বিভাগের এক শিক্ষক লাঞ্ছিত হলেন র্যাবের হাতে। যারা এ জাতি গড়ার কারিগরদের আহত করল, তাদের অনতিবিলম্বে শনাক্ত করা হোক।
ভবিষ্যতে আমিও একজন শিক্ষক হতে চাই। লাখ টাকার করপোরেট অফিসার, না হয় আমি একজন অভাবী শিক্ষক হতে চাই, যে জাতিকে পথ দেখাবে, যে মানুষকে মানুষ হতে শেখাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষকদের কাছে আমি ছাত্রসমাজের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আমাদের (নির্বোধদের) আপনারা ক্ষমা করবেন, স্যার। সবশেষে এটাই চাই, গর্হিত এই সামাজিক অপরাধে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হোক।
আরিফ আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়।