গত বছর শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শুধু ২০১৩-১৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নয়টি বিষয়ের প্রশ্নকাঠামো সৃজনশীল পদ্ধতি এক বছরের জন্য স্থগিত করে সনাতন পদ্ধতি (রচনামূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন) বহাল রাখার প্রজ্ঞাপন জারি করা হয়। একাদশ শ্রেণির ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ক্লাস ১ জুলাই থেকে শুরু হলেও ছাত্রছাত্রীদের নয়টি বিষয়ের প্রশ্নকাঠামো কেমন হবে, তা জানানো হয়নি। ফলে কয়েক হাজার শিক্ষকের পাঠদান ও কয়েক লাখ ছাত্রছাত্রীর লেখাপড়া করা অসুবিধা হচ্ছে। উল্লেখ্য, সব বিষয়ের বই সৃজনশীল কিন্তু প্রশ্নকাঠামো সনাতন হওয়ায় সমস্যা আরও বেড়েছে।
২০১৪-১৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেিণর নয়টি বিষয়ের প্রশ্নপদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।
কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ
সহকারী অধ্যাপক (কৃষি শিক্ষা)
শহীদ জিয়া মহিলা কলেজ, ভূঞাপুর, টাঙ্গাইল।