শিক্ষামন্ত্রীর প্রতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা সরকারি মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা। বর্তমান সরকার মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯১ ও ১৯৯২ সালের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রমোশনের তালিকা তৈরি করছে।
শিক্ষার মান উন্নয়ন ও প্রশাসনযন্ত্রকে গতিশীল করার জন্য যে প্রমোশনের তালিকা তৈরি হচ্ছে, এতে আমাদের কিছু সুপারিশ রয়েছে। এক. যাঁরা নিয়োগের আগে বা পরে অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এবং শর্তমতে পাঁচ বছরের মধ্যে বিএড নিয়েছেন, তাঁদের প্রমোশনে অগ্রাধিকার দেওয়া।
দুই. যাঁরা কর্মজীবনে বই লিখেছেন, পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, বিগত জাতীয় শিক্ষা সপ্তাহে থানা, জেলা ও জাতীয় পর্যায়ে সনদ অর্জন করেছেন, তাঁদের মূল্যায়ন করা। তিন. এ দেশের গর্ব মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের প্রমোশনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া। প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে দেখতে পাই, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির জাদুর ছোঁয়ায় আমাদের চেয়ে ২০ বছর এগিয়ে গেছে। কারণ, শিক্ষাক্ষেত্রে দক্ষ ও উপযুক্ত লোকদের নিয়োগ। দক্ষ ও যোগ্য শিক্ষকদের যথাস্থানে প্রেরণ না করলে সরকার বিজ্ঞানসম্মত যে শিক্ষানীতি প্রণয়ন করেছে, তা কখনো বাস্তবায়ন হবে না।
আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়াও সম্ভব হবে না। সুতরাং দক্ষ ও উচ্চতর ডিগ্রিধারী শিক্ষকদের অগ্রাধিকারের ভিত্তিতে প্রমোশন দেওয়া হোক।
মুহাম্মদ আবুল কালাম আজাদ
শিক্ষক, ডা. খাস্তগীর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, চট্টগ্রাম।