শিক্ষার পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশে সম্প্রতি বহিরাগতদের দৌরাত্ম্য বেড়ে গেছে। ক্যাম্পাসে বেশ কয়েকটি মার্কেট ও গুরুত্বপূর্ণ স্থানে এদের আনাগোনা দেখা যাচ্ছে। এরা নিয়মিত ক্যাম্পাসের পিচঢালা রাস্তাগুলোতে বেপরোয়া মোটরসাইকেল চালানো, উচ্চ স্বরে হর্ন বাজানো, ছাত্রীদের উত্ত্যক্ত করা, যেখানে–সেখানে ধূমপান করাসহ আড্ডাবাজি করছে। এতে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এদের সৃষ্ট শব্দদূষণের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
যেকোনো সময় ক্যাম্পাসে অপ্রীতিকর কিছু ঘটতে পারে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
মো. শাহরিয়ার আমিন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।