শিক্ষিত মানুষের গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ ডিসেম্বর ২০১৪, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার দেওয়ান তারটিয়া গ্রামটি ‘শিক্ষিত মানুষের গ্রাম’ শিরোনামে উপস্থাপিত হওয়ায় গ্রামটির রাস্তাঘাট উন্নয়নের লক্ষ্যে সরকারি তৎপরতা শুরু হয়েছে।

গ্রামটির নামকরণ হয়েছে হজরত সৈয়দ দেওয়ান শাহনুর (রহ.)-এর নামানুসারে। সাধক দেওয়ান শাহনুর অর্থবিত্ত-বৈভব ও মোহ দ্বারা পরিবৃত ছিলেন না। তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন।
শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলনে এই গ্রামের মানুষেরা বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছেন। ১৯৬০ সাল থেকে এই গ্রামের মানুষ শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন। আন্দোলনের কেন্দ্রে ছিল থিয়েটার। খোন্দকার রুস্তম আলীর পারিবারিক পাঠাগার সাংস্কৃতিক আন্দোলনের পথ প্রশস্ত করেছিল।
দেওয়ান তারটিয়া একটি ছোট গ্রাম। ৬০টি বাড়ি নিয়ে এই গ্রামটি গঠিত। লোকসংখ্যাও কম। প্রশিক্ষিত মুক্তিযোদ্ধার সংখ্যা চারজন। একজন রাজাকারও ছিল না এখানে। গ্রামের মানুষ শিক্ষিত-সজ্জন হওয়ার ফলে এখানে কখনো রাহাজানি, খুনখারাবি, নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেনি। আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য অঞ্চলে যে ধরনের অসামাজিক কার্যক্রমের কথা শোনা যায়, এই গ্রামটি তা থেকে সম্পূর্ণ মুক্ত।
প্রথম আলো এই গ্রামের কথা তুলে ধরায় আমরা কৃতজ্ঞ। তেমনি এই গ্রাম বাংলাদেশের অন্যান্য গ্রামের জন্যও মডেল হিসেবে পরিগণিত হতে পারে।
সৈয়দা নাজনীন আখতার
ঢাকা।