প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু তারা শিশু বয়সেই দেশের উন্নয়নের সহযোগী হয়ে গেছে। কথাটি সত্য হলেও এটি সংবিধান পরিপন্থী। শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া সাংবিধানিকভাবে নিষিদ্ধ হলেও অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে শিশুদের দেখা যায়। বিশেষ করে অনেক গাড়িতেই শিশুদের ড্রাইভার হিসেবে দেখা যাচ্ছে।
রিকশা, অটো, সিএনজি, ট্রাক্টর, পিকআপসহ অনেক যানবাহনের ড্রাইভার হয়ে শিশুরা গাড়ি চালাচ্ছে। সচেতন নাগরিক হয়ে সেই
গাড়িতে অনেকেই যাতায়াত করছে। প্রতিবাদ করছে না কেউ। প্রকাশ্যে সংবিধানবিরোধী এমন অমানবিক কাজ মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে জনগণকে যেমন সচেতন ও সোচ্চার হতে হবে, তেমনি সরকারকেও নজর দিতে হবে।
মো. আজিনুর রহমান, নীলফামারী।