শিশু নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমাদের দেশে শিশু নির্যাতন ও হত্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিপুলসংখ্যক শিশু পরিবার ও নিজের পেট চালানোর জন্য বিভিন্ন জায়গায় শ্রম দিতে বাধ্য হয়। আর তারা সেখানেই নির্যাতনের শিকার হয়।
যারা শিশুদের নির্যাতন করে, তাদের পশু ছাড়া আর কী বলা যায়। কারণ, তাদের যদি মানবিক মূল্যবোধ থাকত, তাহলে তারা এ ধরনের কাজ করতে পারত না। শিশু কথাটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কোমল নিষ্পাপ চেহারা। কিন্তু সমাজের অনেক মানুষ সেটা ভুলে তাদের নির্যাতন করে। শিশুশ্রম বন্ধ ও অপরাধীদের শাস্তি দেওয়া আজ খুবই জরুরি হয়ে পড়েছে। শিশুশ্রম বন্ধে সমাজের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। শিশু নির্যাতন বন্ধে আইনের সঠিক প্রয়োগ ও ব্যবহার করতে হবে। তবেই অপরাধীদের মধ্যে অপরাধপ্রবণতা কমবে, অন্যরা সাবধান হবে।
এই নির্যাতকদের শাস্তি দিতে হবে। পাশাপাশি, মানুষের মনন থেকে এসব উপাদান ঝেড়ে ফেলতে হবে।
মুক্তা তালুকদার
ব্যবসায় প্রশাসন, শাবিপ্রবি।