প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এদিন যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে শিশু দিবস পালন করা হয়, তা পরিলক্ষিত হচ্ছে না। তাদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ কত দূর, তা আমাদের কাছে সত্যিই দুরাশা ছাড়া আর কিছুই নয়।
এ দেশে পথশিশুর সংখ্যা প্রায় ১১ লাখ ৪৪ হাজার। এসব পথশিশুর প্রায় ৪৪ শতাংশ ধূমপানে আসক্ত এবং রাতে ঘুমানোর মতো বিছানা নেই ৪১ শতাংশ শিশুর।
এই সমাজ শিশুদের নিরাপত্তা দিতে পারছে না, পারছে না তাদের স্বাভাবিক বিকাশের পরিবেশ উপহার দিতে। আসলে আমরা যে অসুস্থ সমাজে বসবাস করছি, তাদের জন্য বাসযোগ্য সমাজ গড়ে তুলতে হলে সমাজব্যবস্থার পরিবর্তন করতে হবে। আর তখনই শিশু দিবস সার্থক হবে।
মোহাম্মদ ইয়ামিন খান
শ্যামলী, ঢাকা।