শিশুরাই ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বর্তমানে দারিদ্র্যের হার ২৫ দশমিক ৬ শতাংশ। দারিদ্র্যের পাশাপাশি আমাদের দেশে বেড়ে চলেছে অবহেলিত পথশিশুর সংখ্যাও। তারা জন্মের পর থেকেই বেড়ে উঠছে রাস্তার ধারে, অস্বাস্থ্যকর পরিবেশে।
দারিদ্র্য, জন্মের পর পিতৃহীনতা, এ ছাড়া বিভিন্ন উপায়ে বঞ্চিত এসব শিশু আজ আমাদের দেশে পথশিশু নামেই বেশি পরিচিত। রাস্তার পাশে ময়লার ডাস্টবিনে অস্বাস্থ্যকর পরিবেশে ছোট্ট শিশুদের কাজ করা, রাস্তায় সিগন্যালে দাঁড়িয়ে থেকে গাড়িতে ফুল বিক্রি করা বা বিভিন্ন বাস কাউন্টারে ছোট্ট শিশুদের দিয়ে ভিক্ষা করার দৃশ্য কে দেখেনি?
এ ছাড়াও এই ছোট্ট ফুটফুটে শিশুদের দিয়ে বিভিন্ন হোটেল, গার্মেন্টস, দোকান, কারখানা, বাসাবাড়িতে নামমাত্র অর্থের বিনিময়ে অনেক ভারী ও তাদের বয়সের অনুপাতে কঠিন কাজ করানো হচ্ছে। যা একদিকে যেমন শিশুশ্রম আইনবিরোধী, তেমনি মানবতাবিরোধী।
আমাদের দেশে শিশুশ্রম আইন থাকলেও তা সঠিক ও কঠোরভাবে কার্যকর না হওয়ায় শিশুশ্রম কিছুতেই কমছে না, বরং শিশুশ্রম সুলভ হওয়ায় তা দিন দিন আরও বেড়েই চলেছে।
মনে রাখতে হবে, প্রতিটি শিশু আমাদের উজ্জ্বল ভবিষ্যতের সম্পদ। তাদের সুন্দর শৈশব নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
জান্নাতুল ফেরদৌসি
শিক্ষার্থী, সাউথইস্ট ইউনিভার্সিটি।