শিশুশ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে’ অর্থাৎ শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজ যারা শিশু, আগামী দিনে তাদের ওপরই ন্যস্ত হবে দেশ পরিচালনার গুরুদায়িত্ব। কিন্তু নানা করণে শিশুরা আজ উপযুক্ত পরিচর্যা থেকে বঞ্চিত। জীবিকার প্রয়োজনে তারা বাধ্য হচ্ছে শ্রম দিতে। বর্তমানে শিশুদের সুন্দর শৈশব ও বিকশিত জীবনের সবচেয়ে বড় বাধা এ শিশুশ্রম।
পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের আনুমানিক শ্রমশক্তির শতকরা ১৫ ভাগই শিশু। এদের মধ্যে শহরাঞ্চলের শিশুরা গার্মেন্টস শ্রমিক, গাড়ির হেলপার, কুলি, হকার, রিকশা শ্রমিক, হোটেল বয় ও গাড়ির গ্যারেজ প্রভৃতি কাজে নিয়োজিত। এ ছাড়া রাসায়নিক দ্রব্য উৎপাদন কারখানা, চামড়া ও শিল্প শ্রমিক, মাদকদ্রব্য বেচাকেনা প্রভৃতি ঝুঁকিপূর্ণ কাজেও শিশুরা নিয়োজিত। গ্রামাঞ্চলে শিশুদের একটি বিরাট অংশ খেতে-খামারে কাজ করে।
শিশুরা এ ধরনের শ্রমদান করতে বাধ্য হয় আর্থসামাজিক পরিস্থিতির কারণে। এ দেশের শতকরা ৪০ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এসব মানুষ বাধ্য হয়ে বাড়তি উপার্জনের জন্য তাদের সন্তানদের ঝুঁকিপূর্ণ নানা কাজে নিয়োজিত করে। অভিভাবকদের সচেতনতার অভাবও এর জন্য দায়ী। তাই এত প্রচারণা সত্ত্বেও শিশুশ্রম থামছে না।
মো. আবুল কালাম
মৌলভীবাজার।