মানবজাতির উন্নয়ন তার কর্মের ওপর নির্ভর করে। বিশ্ব টিকে আছে মানবজাতির শ্রমের ওপর। যে জাতি যত কর্মঠ, সে জাতি তত উন্নত। শ্রমজীবী মানুষের দ্বারাই দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলনে বেশ কয়েকজন শ্রমিক শহীদ হওয়ার কারণে ১৮৮৯ সাল থেকে প্রতিবছরের ১ মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে ‘মে দিবস’ বা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস।
শ্রমিক দিবসের ঘটনা, এর গুরুত্ব এবং তাৎপর্য বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা দরকার। কারণ, তারাই সভ্যতার কারিগর। শ্রমিকেরা এখনো সারা পৃথিবীতে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
শ্রমিকদের ন্যায্য পাওনা ঘাম শুকানোর আগেই পরিশোধ করা উচিত। শ্রমিকদের বিধিসম্মত সব সুযোগ-সুবিধা প্রদান করা ও শ্রমিকদের সব অধিকার নিশ্চিত করা হলেই শ্রমিক দিবস সফল হবে।
তাই আসুন, এবারের শ্রমিক দিবসে শ্রমিকের অধিকার আদায়ে সবাই ঐক্যবদ্ধ হই।
আজিনুর রহমান, নীলফামারী।