সংবাদপত্র হকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের প্রতিদিন সংবাদপত্র সরবরাহ করেন হকাররা। সবার বাড়িতে সংবাদপত্র পৌঁছে দেওয়া কঠিন কাজ। এর জন্য তাঁরা যে পারিশ্রমিক পান, তা বর্তমান বাজারমূল্যে খুব কম। অনেক সংবাদপত্র গ্রাহক তাঁদের পারিশ্রমিক দেন মাসের শেষে, অনেকে দেন সপ্তাহের শেষে। সংবাদপত্র যেদিন ছাপা হয় না, সেদিনের জন্য তাঁরা পারিশ্রমিক পান না। অথচ সংবাদপত্রের হকাররা গরিব। হকারদের জীবনমান উন্নয়নে সংবাদপত্রেরও এগিয়ে আসা উচিত।
মোশাররফ হোসেন
ঢাকা।