প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জানুয়ারি ২০১৭ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে। এতে প্রধান শিক্ষকের হাতে সংরক্ষিত ছুটি রাখা হয়েছে মাত্র এক দিন, যেটা গত বছর ছিল দুই দিন। আর এর আগে ছিল তিন দিন। দিন দিন ছুটির মাত্রা কমে যাচ্ছে, তা নিঃসন্দেহে শুভ লক্ষণ, তবে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য রাখা হয়েছে তিন দিন।
কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, একই তালিকায় বলা হয়েছে, সংরক্ষিত ছুটি থানা/উপজেলা অফিসার অনুমোদন করবেন। যদি সংরক্ষিত ছুটি থানা/উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন করেন, তাহলে তা প্রধান শিক্ষকের হাতে রইল কোথায়? সেটা তো কার্যত উপজেলা শিক্ষা অফিসারের হাতে। এটা বাঞ্ছনীয় নয়, প্রধান শিক্ষকের হাতে ছুটি থাকা উচিত। তা না হলে আমলাতন্ত্রের কাছে শিক্ষকেরা আরও বেশি অসহায় হয়ে পড়বেন।
মোহাম্মদ আবু ইউসুফ, কুমিল্লা।