প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার তেজগাঁওয়ের পোস্টাল স্টাফ কোয়ার্টারের ভবন ও ফ্ল্যাটগুলো সংস্কারে কর্তৃপক্ষ চরম উদাসীন। প্রয়োজনীয় মেরামতের অভাবে এখানকার ভবনগুলোর চতুর্থ তলার বাসিন্দারা মৃত্যুঝুঁকিতে বসবাস করছে।
৫০ বছরেরও বেশি পুরোনো ভবনগুলো সময়মতো মেরামত না করায় চতুর্থ তলার কয়েকটি ফ্ল্যাটের সিলিংয়ের অবস্থা খুবই নাজুক।
সেখানে বিভিন্ন জায়গায় ফাটল ধরার পর হঠাৎ রড-সুরকিসহ ছোট-বড় পলেস্তারা খসে পড়ার ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে ও আবেদন করেও কাজ হচ্ছে না।
এখনই ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে।
মো. শাহজাহান, ঢাকা।