প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর কত প্রাণ ঝরে পড়লে টনক নড়বে কর্তৃপক্ষের। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে রংপুর শহরের মোড়ে এক পথচারী প্রাণ হারান।
কয়েক মাস আগে একই পরিবারের দুই ভাইসহ তিন শিশু স্কুল থকে ফেরার পথে রাস্তার পাশে দাঁড় করানো অটোরিকশার আড়ালে বাস দেখতে না পাওয়ায় দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ হারায়। বিষয়টি জনমনে শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
ফলে রাস্তার ওপর যত্রতত্র দাঁড় করানো অটোরিকশা সরিয়ে নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা করানোর উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু এই সমস্যা থেকে যেন আমাদের দৃশ্যত মুক্তি নেই। মনে হয়, কেউ নিয়ম মানবে না—সবাই এমন পণ করে বসে আছে। সমাজের অধিকাংশের মনোভাব যদি এমন হয়, তাহলে আইন করেও লাভ হবে না। যদিও এতে আমাদেরই ক্ষতি হচ্ছে। তবে আইনের প্রয়োগ থাকতে হবে, তা না হলে নৈরাজ্য সৃষ্টি হবে।
মো. রিজওয়ান সরকার
রংপুর।