সঞ্চয় প্রবণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকগুলো সুদের হার কমিয়েছে। ডিপিএস (মেয়াদি হিসাব), এফডিআর, সঞ্চয়ী হিসাব ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই সুদের হার অনেক বেশি কমে গেছে। অনেক ব্যাংক ডিপিএস বন্ধ করে দিয়েছে। এতে সাধারণ মানুষের সঞ্চয়ের পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
এ দেশে বেশির ভাগ মানুষ (বিশেষ করে, স্বল্প আয়ের মধ্যবিত্ত পরিবারগুলো) ব্যাংকে টাকা জমাতে আগ্রহী। কিন্তু ব্যাংকের বিভিন্ন হিসাবে (মেয়াদি) সুদের হার উল্লেখযোগ্য হারে কমে যাওয়াতে সেই আগ্রহে ভাটা পড়ছে।
অনেকেই নিরুপায় হয়ে ডাকঘর সঞ্চয়পত্রের প্রতি ঝুঁকে পড়ছেন। তবে সবাই এককালীন টাকা রাখতে পারেন না। তাঁদের জন্য দরকার ডিপিএস। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে প্রভিডেন্ট ফান্ড। সেখানে সুদের হার বেশি হওয়া সত্ত্বেও ২৫ শতাংশের (মূল বেতনের) বেশি রাখা যায় না। তাই সুযোগ থাকা সত্ত্বেও সেখানে খুব একটা লাভ হচ্ছে না।
দেশে সাধারণ মানুষের সঞ্চয়ের মাধ্যম খুব বেশি নেই। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে ডিপিএস, এফডিআর, ডাবল বেনিফিট ইত্যাদি হিসাবগুলোতে সুদের হার বাড়ানো উচিত।
সঞ্জয় কুমার ভৌমিক
সহকারী শিক্ষক, শ্রীমঙ্গল।