সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের যোগাযোগব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে সড়কপথ। মানুষ নিত্যদিনের কাজকর্ম ও বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার জন্য সড়কপথ বেছে নেয়। কিন্তু সড়ক দুর্ঘটনা এত বেড়ে গেছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
২ অক্টোবর হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যান। এ রকম অসংখ্য উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো চালকের অদক্ষতা ও অসচেতনতা। অনেক সময় গাড়ির চালকেরা প্রতিযোগিতায় লিপ্ত হন, কে কার আগে গন্তব্যে পৌঁছাতে পারেন। কিন্তু তাঁরা ভুলে যান, জীবন কত দামি ও অমূল্য।
সড়কের প্রকৌশলগত ভুলের কারণেও কখনো কখনো দুর্ঘটনা হয়। আবার আমাদের দেশের মহাসড়কগুলো লোকালয়ের মধ্য দিয়ে যাওয়ায় মানুষকে বাধ্য হয়েই তা ব্যবহার করতে হয়। তাই অনেক সময় চালকদেরও কিছু করার থাকে না। আমরা এ ধরনের অকাল মৃত্যু চাই না, যেটা একটা পরিবারে শোকের ছায়া ফেলতে পারে। এ জন্য সড়ক দুর্ঘটনা রোধে গাড়িচালকদের উন্নত প্রশিক্ষণ দিতে হবে।
মুক্তা তালুকদার, সিলেট।