সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে। এমন কোনো দিন নেই যে সড়ক দুর্ঘটনা ঘটছে না। পত্রিকার পাতা ওল্টালে বা রেডিও–টিভির সংবাদ শুনলেই জানা যায়, কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটেছে। মানুষ ঘর থেকে বের হলেই নিরাপদে ঘরে ফিরবে, তার নিশ্চয়তা নেই। অবস্থা দেখে মনে হয়, বাংলাদেশে প্রতিটি মানুষের জীবনবিমা করা আবশ্যক।
দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক প্রতিহিংসায় খুন এবং হতাশাজনিত কারণে আত্মহত্যা ক্রমেই বেড়ে চলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লঞ্চ দুর্ঘটনা।
দুর্ঘটনার প্রধান কারণ, যানবাহন চলাচলে বিদ্যমান আইন মেনে না চলা, চালকের অসতর্কতা, বেপরোয়াভাবে গাড়ি চালানো, ত্রুটিযুক্ত যানবাহন চলাচল, অতিরিক্ত যাত্রী বহন, নকল লাইসেন্স ইত্যাদি। এসব রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, পথে বেরোনোই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা সড়কের নিরাপত্তা চাই।
সুমিত্র বিকাশ বড়ুয়া
চট্টগ্রাম।