সত্য উদ্ভাসিত হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে জনতার হাতে ধরা পড়ল দুই জঙ্গি। প্রকাশ্য দিবালোকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ওয়াশিকুর রহমান ওরফে বাবুকে চাপাতি দিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় হিজড়া সম্প্রদায়ের দুজন তাদের জাপটে ধরলে পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করে।
‘বোকা মানব’ নামে বাবুর একটি ব্লগ থাকলেও মূলত তিনি ফেসবুকে ধর্ম, বিজ্ঞান ও সাম্প্রদায়িকতাবিরোধী লেখালেখি করতেন। অভিজিৎ রায়সহ অন্য ব্লগারদের একই কায়দায় হত্যা করা হয়েছে।
অভিজিৎ হত্যার এক মাস অতিবাহিত হয়ে গেলেও খুনিদের ধরা সম্ভব হয়নি। এসব খুনের সঙ্গে জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততার কথা উঠে এসেছে। কে বা কারা এই খুন করেছে, আমরা তা জানি না।
কিন্তু তারা এভাবে খুন করে পার পেয়ে যাবে, এটা হতে পারে না। তাদের ধরতে হবে। তা না হলে আমরা কেউই এই উগ্র আচরণ থেকে রেহাই পাব না, নিজের মত ব্যক্ত করতে পারব না।
আমরা প্রকৃত সত্য জানতে চাই, খুনিদের শাস্তি চাই।
চট্টগ্রাম।