সত্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের শিক্ষার ক্ষেত্রে, চাকরি, পাসপোর্ট, জন্মনিবন্ধন ইত্যাদি ক্ষেত্রে ছবি, শিক্ষাসনদ ও পাসপোর্ট ফরম সত্যায়ন করার প্রয়োজন হয়।
সত্যায়ন বলতে বোঝায়, সত্যায়নকারী সংশ্লিষ্ট ব্যক্তিকে চেনেন। কিন্তু বিভিন্ন সময়ে কাগজপত্র সত্যায়ন করতে আমাদের বিপাকে পড়তে হয়। কারণ, সত্যায়নকারী ব্যক্তির খুব অভাব। আর যারা রয়েছেন, তাঁরা কাগজপত্র সত্যায়ন করতে ভয় পান।
এমন অবস্থায় আমরা মারাত্মক সমস্যায় পড়ি। কারণ, সমাজে প্রথম শ্রেণির কর্মকর্তার অভাব রয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরও সত্যায়ন করতে চান না। ফলে দালালদের মাধ্যমে আমাদের কাগজপত্র সত্যায়ন করতে হয়। নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রচণ্ড ব্যস্ত থাকায় তাঁর সাক্ষাৎও পাওয়া যায় না। বর্তমানে পাসপোর্ট ফরম ও জন্মনিবন্ধন ফরম সত্যায়ন করতে বেশি ভোগান্তিতে পড়তে হয়।
কথা হচ্ছে, আমাদের সবার তো জাতীয় পরিচয়পত্র রয়েছে। এখন তো স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া
হচ্ছে, তাই সত্যায়নের প্রয়োজনটা কিসের। কেউ অবৈধ কিছু করতে চাইলে স্মার্ট কার্ডের মাধ্যমে তাঁকে শনাক্ত করা সম্ভব। এ অবস্থায় আমাদের সত্যায়নের ঝামেলা থেকে তো রেহাই দেওয়া যায়।
ইমরান হোসেন, ঢাকা।