প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পত্রপত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি হলেই সত্যায়িত করার হিড়িক পড়ে যায়। এর কারণে দরখাস্তকারীরা যেখানে-সেখানে দৌড়াদৌড়ি শুরু করে দেন। এ অফিস-সে অফিস এমনকি বাসা পর্যন্ত দৌড়াদৌড়ি করে থাকেন।
উপজেলা পর্যায়ে অনেক কর্মকর্তা আছেন; কেউ দেন, আবার কেউ বলেন সিল আমার এখানে নেই। কারও কারও সঙ্গে আবার গরম গরম কথোপকথন হয়ে থাকে।
অন্যদিকে পাসপোর্টের ফরমে সত্যায়িত করতে পারেন ১২-১৩ জন ব্যক্তি। কিন্তু কথা হচ্ছে, কাগজগুলো সত্যায়িত করার কোনো প্রয়োজন আছে কি? চূড়ান্ত নিয়োগের সময় মূল সনদগুলো সঙ্গে নিয়ে যেতেই হবে।
সত্যায়িত করার নিয়ম বাতিল করা হলে একাধারে দরখাস্তকারীরা হয়রানি ও দৌড়াদৌড়ি থেকে বাঁচবেন। বিভিন্ন ধরনের বাগ্বিতণ্ডার অবসান ঘটবে। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ সত্যায়িতের বদলে ফটোকপির ব্যবস্থা করুন।
ডা. কাজল কুমার কুণ্ডু
দিনাজপুর।