সন্তানের খেয়াল রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সব বাবা-মা আশা করেন, তাঁর আদরের সন্তান মানুষের মতো মানুষ হবে। এ জন্য অনেকে তাঁদের কচি সন্তানটিকে মানুষ করতে গিয়ে আদরের চেয়ে শাসন বেশি করেন। অনেকে সন্তানকে অতিরিক্ত শাসন করতে গিয়ে রীতিমতো তার জীবন অতিষ্ঠ করে তোলেন। ফলে সন্তানের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং অনেক সময় সন্তান ভালো হওয়ার বদলে বিপথে চলে যায়।
কারণে–অকারণে বকাঝকা ও অতিরিক্ত শাসন করলে সন্তান বাবা-মাকে ভয় পেতে শুরু করে। তারা বাবা-মায়ের কাছ থেকে সবকিছু আড়াল করতে চায়, মিথ্যা বলায় পটু হয়ে ওঠে, উদ্ধত আচরণ করে। এর ফলে তাদের মেজাজ খিটখিটে হয়ে যায় এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। তারা নিষিদ্ধ বস্তুর প্রতি ঝুঁকে পড়ে। তাই আমাদের উচিত কচি ও কোমল সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং তাদের সুখ-দুঃখের সাথি হওয়া। তারা কোনো ভুল করলে সেটিকে শুধরে দেওয়া এবং ভবিষ্যতে যেন এ রকম না হয় সে ব্যাপারে তাদের সতর্ক করে দেওয়া। আমাদের সন্তানদের পাশে থেকে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। স্নেহ– মমতার সঙ্গে তাদের ভালো-মন্দের শিক্ষা দিতে হবে। তবেই সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠবে।
এস এ মুরাদ সরকার, হবিগঞ্জ।