সন্তানের নিরাপত্তা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে আমরা নানা সমস্যায় জর্জরিত। হত্যা, গুম, জঙ্গি, মেয়েদের উত্ত্যক্ত করা—এ রকম নানা সমস্যায় আমাদের সমাজ ও আমরা সাধারণ অভিভাবকেরা চরম উৎকণ্ঠায় দিন যাপন করছি। আমরা সব সময় আতঙ্কে থাকি, না জানি কখন আমার সন্তান আক্রান্ত হয়।
প্রতিটি ক্ষণ আমরা সন্তানের মঙ্গল কামনায় থাকি। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের আতঙ্কিত করে তুলেছে। কদিন আগে রিসার ঘটনাটি আমাদের ব্যথিত করে তুলেছে। আমরা এ রকম মৃত্যু চাই না। ছোটবেলায় বাবা–মাকে বলতে শুনেছি, ‘বাবারা সুখে থাকো, দুধেভাতে থাকো।’ আর এখন আমরা বাবা-মারা সন্তানদের বলি, সাবধানে থাকো, নিরাপদে থাকো। আমরা চাই, আমাদের সন্তানেরা নিরাপদে থাকুক। তার জন্য আমাদের সচেতন থাকতে হবে, সরকারকে নিরাপত্তা দিতে হবে।
সিদ্দিকা ফেরদৌস, গাইবান্ধা।