সন্তানের শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার সন্তান আপনার ছায়া। আপনি যা করবেন, আপনার সন্তান আপনার ছায়ার মতো তা–ই করবে। আপনি যেভাবে হাত–পা নাড়িয়ে কথা বলবেন, একসময় আপনার সন্তানও ঠিক সেভাবেই কথা বলবে। আপনি কথায় কথায় রাগ দেখিয়ে কথা বললে সেও কথায় কথায় মানুষের সঙ্গে রাগ রাগ ভাব নিয়ে কথা বলবে। আপনি মানুষকে সম্মান করলে সেও মানুষের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলবে। আপনি অসাধু, কলহপ্রিয়, পরনিন্দুক ও শঠ হলে আপনার সন্তানও তা–ই হবে।

দেখতে দেখতে একদিন আপনার অজান্তেই আপনার সন্তান আপনার মতো হয়ে যাবে। তাই সাবধান! সন্তানের সামনে বাজেভাবে কথা বলবেন না, উত্তেজিত হবেন না, আত্মীয়স্বজনের সমালোচনা করবেন না। এতে সে যেমন আপনাকে অনুসরণ করবে, তেমনি তার নিজের মতামতও বাধাগ্রস্ত হবে। 

 মনসুর আলী, ব্রাহ্মণবাড়িয়া।