সন্ত্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা ক্রমেই সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। চুরি, ডাকাতি, নীরব চাঁদাবাজি এখন এ এলাকার নিত্যনৈমিত্তিক ব্যাপার।
এলাকার গুটি কয়েক ভূমিদস্যু উঠতি বয়সী তরুণদের দিয়ে জায়গা দখল ও ভুয়া কাগজ বানিয়ে অথবা ভয়ভীতি দেখিয়ে এলাকার নিরীহ জনগণকে হয়রানি করছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বায়েজিদ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি থানা-পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
মাত্র কয়েকজন চিহ্নিত ভূমিদস্যু, যারা এলাকা দাপিয়ে বেড়ায়, তাদের আশ্রয়-প্রশ্রয়ে একের পর এক অঘটন ঘটছে। চাঁদাবাজি, ভূমিদস্যুতা, ছিনতাই, খুনখারাবিতে জড়িত এসব সন্ত্রাসীর মুখোশ উন্মোচন করে কঠোর শাস্তি দিতে হবে।
ভুক্তভোগী অনেকেই হয়তো প্রাণের ভয়ে কিংবা মানসম্মানের ভয়ে সরাসরি পুলিশের কাছে যেতে পারছে না। ফলে মেয়র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
মো. আশফাক হোসেন
চট্টগ্রাম।