প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি সরকার ৬৫ বছরের বেশি মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে অনেক মুক্তিযোদ্ধা লাভবান হলেও অন্যরা ক্ষতিগ্রস্ত হবেন। বাংলাদেশ নৌবাহিনীর (অবসরপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।
সশস্ত্র বাহিনীর তথা সেনা, নৌ ও বিমান বাহিনীর সর্বমোট ২৫ হাজার ৭৩৯ জন মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমরা মুক্তিযোদ্ধাদের বয়সের তারতাম্য না করে সবাইকে ১০ হাজার টাকা সম্মানী এবং দুই উৎসবে সমপরিমাণ উৎসব ভাতা প্রদানের জন্য সরকারের কাছে আহ্বান জানাই।
আশা করি, সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানী খণ্ডিত না করে সব মুক্তিযোদ্ধাকে একই হারে ভাতা প্রদান করবে।
লে. কমান্ডার (অব.) মো. আনোয়ার হোসেন
ঢাকা।