উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বেরোল। পরীক্ষার ফল পাওয়ার আগ পর্যন্ত থাকে এক টেনশন, এরপর শুরু হয় আরেক টেনশন। তখন অভিভাবকদের ভর্তি পরীক্ষার জন্য বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াতে হয়।
শুধু তাই নয়, কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ এমনভাবে নির্ধারণ করা হয় যে সবার পক্ষে সব জায়গায় পরীক্ষা দেওয়াও সম্ভব হয় না। তবে মেডিকেলের মতো একযোগে অর্থাৎ সমন্বিতভাবে প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো নেওয়া হলে অভিভাবক ও পরীক্ষার্থীদের যেমন দুর্ভোগ লাঘব হবে, তেমনি সরকারের অর্থ ব্যয় কমবে। ছাত্রছাত্রীদেরও ব্যয় কমবে। এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বাবদ শিক্ষার্থীদের আনুমানিক ১৫–২০ হাজার টাকা ব্যয় হয়ে যায়, যেটা অনেকের পক্ষেই বহন করা কঠিন। বহুদিন ধরে এ নিয়ে কথা হচ্ছে। আর কত দিন এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে?
সিদ্দিকা তরু, গাইবান্ধা।