প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মিরপুর/পল্লবীতে মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হয়েছে। এ জন্য রাস্তা গভীরভাবে খনন করা হচ্ছে। এই খননকৃত রাস্তায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা ওয়াসা সুয়ারেজ লাইন বা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য বড় বড় পাইপলাইন স্থাপন করতে পারে। এতে কম খরচে একাধিক কাজ সম্পন্ন হওয়া ছাড়াও বারবার রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হচ্ছে না।
কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এরপর হয়তো দেখা যাবে, মেট্রোরেলের কাজ শেষ হওয়ার পর ওয়াসা বা সড়ক বিভাগ আবার রাস্তা কাটছে, আমাদের অভিজ্ঞতা অন্তত তা–ই বলে। তাই এ মুহূর্তে সরকারের অন্য দপ্তরগুলো ভাবতে পারে, তাদের কাজগুলো এখন করা যায় কি না। এতে মানুষের দুর্ভোগ কমবে। আশা করি, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি ভেবে দেখবেন।
মো. আলী হায়দার
পল্লবী, ঢাকা।