প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমবায় দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনীতি চাঙা করতে পারে। কিন্তু এ খাতের প্রতি সরকারের বিভিন্ন মহলের বিমাতাসুলভ আচরণের কারণে খাত হিসেবে এটি দাঁড়াতে পারছে না।
উদাহরণস্বরূপ বলা যায়, ঋণের মর্টগেজ ফি বাবদ বড় ব্যবসায়ী বা শিল্পপ্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প শুল্ক বাবদ খরচ এক কোটিতে সর্বোচ্চ ১০ হাজার টাকা দিতে হয়। অন্যদিকে সমবায় সমিতির ক্ষেত্রে তার হার ঋণের ৫ শতাংশ (প্রতি কোটিতে পাঁচ লাখ টাকা)।
দুই বছর ধরে এই অবিচারের প্রতিকার চেয়েও আমরা পাইনি। আমলতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে আমাদের চিঠি একবার
এই টেবিলে তো আরেকবার ওই টেবিলে যাচ্ছে। সুরাহা হচ্ছে না। কথা হচ্ছে, এই সমস্যার সমাধান হলে কেবল আমাদেরই উপকার হবে না, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকাও সচল হবে।
ইয়াকুব আলী খান, ঢাকা।