সমাপনীর জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করেছে। প্রাথমিক বিদ্যালয় মানেই পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষাব্যবস্থা। তার অবকাঠামো, শিক্ষকের সক্ষমতা, প্রশাসনিক ব্যবস্থাপনা—সবই এ গণ্ডির আওতায়।
অষ্টম শ্রেণি মূলত মাধ্যমিক শিক্ষাব্যবস্থার অন্তর্গত। ফলে এ দুটো শিক্ষাব্যবস্থার সমন্বয় রাতারাতি করে ফেলা এত সহজ বলে মনে হয় না। অবকাঠামো, শিক্ষকমণ্ডলী, প্রশাসন—এসবের মধ্যেই জটিলতা আছে। যেসব প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি
পর্যন্ত শিক্ষাব্যবস্থা নেই, সেগুলোকে কি অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হবে, নাকি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ-অষ্টম শ্রেণি কেটে প্রাথমিকের সঙ্গে যুক্ত করা হবে, সে ব্যাপারে কিছু বলা হয়নি। শিক্ষকদের সমন্বয়ের কথাও জানা যায়নি। সে কারণে এত বড় একটি সিদ্ধান্ত এত তাড়াতাড়ি মাঠপর্যায়ে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়।
সরকার এ–সংক্রান্ত প্রশাসনিক কাজগুলো হয়তো দ্রুতই শেষ করতে পারবে, কিন্তু শিক্ষকদের সক্ষমতা (শিক্ষাগত যোগ্যতা, যথাযথ প্রশিক্ষণ, পদায়ন ইত্যাদি) ও অবকাঠামোর উন্নয়ন কি এত সহজে শেষ করতে পারবে?
সরকার একবার বলছে এ বছর থেকেই সমাপনী পরীক্ষা উঠে যাবে, আবার বলছে এখনই এটা ওঠানো হবে না। ফলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে সরকারের দ্রুত স্থির সিদ্ধান্তে আসা উচিত। এই অনিশ্চয়তা ভালো নয়।
নজরুল খান, ঢাকা।