প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হচ্ছে, বিষয়টি সত্যিই আনন্দের। সমাবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রির সনদ গ্রহণ করার আকাঙ্ক্ষা সব পরীক্ষার্থী তথা ছাত্রছাত্রীরই থাকে। যদিও নিয়মিত ছাত্র থাকার সময় সে সৌভাগ্য চিঠি লেখকের হয়নি।
পরবর্তীকালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে এমফিল ডিগ্রি লাভ করি। আমাদের অস্থায়ী (প্রভিশনাল) সনদ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, সমাবর্তনের মাধ্যমে মূল সনদ দেওয়া হবে। এ জন্য কয়েক বছর আগে টাকাও জমা নেওয়া হয়েছিল। তারপর অনেক দিন চলে গেছে। আগের উপাচার্য বলেছিলেন, ‘শিগগিরই সমাবর্তন হবে’, কিন্তু তা এখনো হয়নি। নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করে অনেক সংস্কার করছেন। আমরা আশা করি, প্রতিশ্রুত সমাবর্তন শিগগিরই হবে এবং এর মাধ্যমে মূল সনদটি পাব।
অ্যাডভোকেট কে এম আশরাফ, ঢাকা।