সম্পদের বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ জানুয়ারি প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটির শিরোনাম, ‘৬২ জনের হাতে ৩৬০ কোটি মানুষের সমান সম্পদ’। অর্থাৎ বিশ্বের ৬২ জনের সম্পদ হচ্ছে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক সম্পদের সমান। এই তথ্য দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। বৈষম্যের এই লজ্জাজনক দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। এটি সমাজতন্ত্রের বিপরীতে পুঁজিবাদী ব্যবস্থার বিষফল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০০ সালের পর থেকে বিশ্বে যে সম্পদ বেড়েছে, তার ১ শতাংশ পেয়েছে বিশ্বের অর্ধেক মানুষ, যা উদ্বেগজনক। সম্পদের বৈষম্যের এই নেতিবাচক প্রভাবের শিকার হতে হচ্ছে হতদরিদ্র মানুষকে।
বিশ্বের প্রায় প্রতিটি দেশের অর্থনৈতিক মানচিত্র পর্যালোচনা করলে দেখা যাবে যে কোনো একদিকে সম্পদের পাল্লা ভারী হচ্ছে। একশ্রেণির মানুষ চরম ভোগবিলাসে মত্ত। আর অন্য শ্রেণি দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত। আর এটা একদিনে হয়নি। ধীরে ধীরে এই বলয় তৈরি হয়েছে।
আমাদের দেশের চিত্রটাও এর বাইরে নয়। কেউ কেউ সম্পদের পাহাড় গড়ছে। আবার কেউ কেউ একটু রাত যাপনের জন্য ফুটপাতে জায়গা খুঁজছে, যা খুবই দুঃখজনক। এই পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন।
সঞ্জয় কুমার ভৌমিক, শ্রীমঙ্গল।