সরকারি গাড়ির অপব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি অফিসের কাজের তদারকি করার জন্য গাড়ি দিয়ে থাকে সরকার। কিন্তু বিভিন্ন দপ্তরের অধিকাংশ কর্মকর্তা এই গাড়ি অফিসের কাজের চেয়ে তাঁদের ব্যক্তিগত কাজে বেশি ব্যবহার করে থাকেন। তাঁরা ছেলেমেয়েদের স্কুল-কলেজে যাওয়া-আসা, বাজার করা, বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নেওয়া, গ্রামের বাড়িতে যাওয়া-আসা ইত্যাদি কাজে ব্যবহার করে থাকেন, যা সম্পূর্ণ নীতিবহির্ভূত কাজ।
এ জন্য সরকারকে গাড়ির তেল বাবদ বছরে কয়েক শ কোটি টাকা গচ্ছা দিতে হয়। অথচ সরকারি টাকা মানে জনগণের টাকা, এভাবে সরকারি টাকা গচ্ছার কুফল সাধারণ জনগণের ওপর পড়ে থাকে। আমাদের দেশে দেশপ্রেমিক জনগণের বড়ই অভাব, সবাই দেখেও না দেখার ভান করেন। এ যেন এক আজব দেশ!
সুতরাং সরকারি অফিসের গাড়ির অপব্যবহার রোধ করে বছরে কয়েক শ কোটি টাকা গচ্ছার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোশতাক মেহেদী, কুষ্টিয়া।