সরকারি চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম বিসিএসে উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে নন-ক্যাডারে সুপারিশ পাওয়া প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে ২০ নভেম্বর থেকে। পিএসসির নতুন নিয়মে যারা বিগত বিসিএস থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণি বা দ্বিতীয় শ্রেণিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের মাঝে কেবল দ্বিতীয় শ্রেণিতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা প্রথম শ্রেণিতে আবেদন করতে পারবেন। এর ফলে ৩৫তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৩ হাজার ৩৫৯ জনের মাঝে একটি বড় অংশ, যারা ইতিমধ্যে সুপারিশ পেয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন না। ফলে নন-ক্যাডারপ্রাপ্ত প্রার্থীদের মাঝে বর্তমানে যাঁরা বেকার তাঁদের চাকরি পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে।

কিন্তু হতাশার কথা হলো জনপ্রশাসনে যেখানে প্রায় ৪০ হাজার নন-ক্যাডার প্রথম শ্রেণির পদ ফাঁকা রয়েছে, সেই ঘাটতি পূরণে কেউ আন্তরিক নন। পিএসসি ৩৫তম নন-ক্যাডার থেকে সুপারিশ করতে বারবার মন্ত্রণালয়গুলোতে রিকুইজিশন চাইলেও কেবল সমাজকল্যাণ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় থেকে ৭০০ জনের চাহিদা এসেছে। এই ৭০০ জনের মধ্যে ৫০ শতাংশ অর্থাৎ ৩৫০টি পদে পিএসসি ৩৫তম নন-ক্যাডার থেকে নিয়োগ দিতে পারবে। আরও নির্দিষ্ট করে বললে, ৫৬ শতাংশ কোটা বাদ দিয়ে ১৭০ জন মাত্র মেধা কোটায় চাকরি পাবে। এসব পদ খালি রেখে কার কী লাভ হচ্ছে তা আমাদের বোধগম্য নয়।

মো. মোস্তাইন ইমতিয়াজ, ঢাকা।