সরকারি চাকরিতে কোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও ৪০৪টি পদ শূন্য রাখা হয়েছে।

শিক্ষা ক্যাডারে বাংলা বিষয়ে বিজ্ঞাপিত ১২০টি শূন্য পদের বিপরীতে ৮২ জনকে এবং অর্থনীতি বিষয়ে বিজ্ঞাপিত ৯৫টি শূন্য পদের বিপরী​েত ৬৮ জন প্রার্থীকে ক্যাডারের জন্য সুপারিশ করা হয়েছে। প্রশ্ন হলো যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও যদি নিয়োগ না দেওয়া যায়, তাহলে বিজ্ঞাপনে বেশি বেশি পদ উল্লেখ করে নিয়োগের ক্ষেত্রে পদ শূন্য রাখা হয় কার স্বার্থে? কেউ কেউ বলেন, মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী না থাকায় পদ শূন্য রাখা হয়েছে।

নিঃসন্দেহে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু সংখ্যায় তাঁরা বর্তমান জনগোষ্ঠীর ১ শতাংশের বেশি নয়, ১ শতাংশ জনগোষ্ঠীর জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষণ, অন্যদিকে কোটা-বহির্ভূত সাধারণ জনগোষ্ঠীর জন্য মাত্র ৪৫ শতাংশ আসন উন্মুক্ত রেখে সরকারি চাকরিতে যে বৈষম্য করা হচ্ছে, তা কি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী নয়?

দেশের অষ্টম পে-স্কেল ঘোষণার পর সরকারি আমলা-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কে বাদ পড়ল, কার বেতন কমল, কার গ্রেড নিচে নেমে গেল, কার মর্যাদা কমল ইত্যাদি নিয়ে তর্ক-বিতর্ক, বিক্ষোভ-আন্দোলনের হিড়িক পড়েছে। কিন্তু দেশের লাখ লাখ বেকারের দুঃখ লাঘবের কথা কেউ ভাবে না। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়েও কেন শিক্ষিত বেকা​েররা অবৈধ পথে মালয়েশিয়া বা সিঙ্গাপুরে যাওয়ার জন্য ভিটেমাটি বিক্রি করে দালালের হাতে সর্বস্ব তুলে দিতে বাধ্য হন, তার কারণ সহজে অনুমান করা যায়।

সরকারি চাকরিতে মেধাব​ীদের উপস্থিতি নিশ্চিত করতে হলে কোটার আসন কমাতে হবে। তা না হলে সরকারের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হতে পারে।

ফারুক হোসেন

খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।