সরকারি মাধ্যমিক বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর অবস্থা খুব নাজুক। আমরা আগে জানতাম, ভালো স্কুলগুলোর মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো অন্যতম। 
অথচ এখন অবস্থা সম্পূর্ণ ভিন্ন। বিদ্যালয়ের প্রশাসনিক ক্ষেত্রে অভিভাবক নেই বললেই চলে। কোনো রকম জোড়াতালি দিয়ে ঢিলেঢালাভাবে চলছে। উচ্চপর্যায় থেকে কোনো রকম মনিটরিংয়ের ব্যবস্থা নেই।
দেখা গেল, কোনো কোনো বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে কোনোরকমে চলছে। কারও কথা কেউ মানছেন না। বিশেষ করে একাডেমিক ক্ষেত্রটা একেবারে নাজুক অবস্থায়। ক্ষেত্রটা দেখেন সহকারী প্রধান শিক্ষক। কারণ, প্রধান শিক্ষককে বিভিন্ন মিটিং ও প্রশাসনিক কাজ নিয়ে প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হয়।
সহকারী প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকার ফলে একজন সিনিয়র শিক্ষককে দিয়ে কোনোরকমে দায়সারা কাজ করা হচ্ছে। এতে কারও কথা কেউ শুনছেন না। যার কারণে পাঠদানে ব্যাঘাত ঘটছে।
আমরা যাঁরা অভিভাবক আছি, তাঁরা শুধু প্রাইভেট টিউটরের ওপর নির্ভরশীল।
অন্যদিকে, উচ্চপর্যায়ের কোনো ধরনের মনিটরিং-ব্যবস্থা না থাকায় প্রধান শিক্ষকেরা ধরাকে সরা জ্ঞান করেন এবং প্রতিনিয়ত দুর্নীতির দিকে ঝুঁকে পড়েন। কারণ, তাঁর কোনো ধরনের জবাবদিহি নেই। তাই এ ব্যাপারে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর দিকে সুনজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. বখতিয়ার হোসেন
ছাগলনাইয়া, ফেনী।

নাগরিক কলাম, আপনিও লিখুন

প্রিয় নাগরিক, আপনি কি প্রথম আলোর পাঠক? আপনি কি এই পত্রিকায় লিখতে চান? কেন নয়?
সমসাময়িক যেকোনো বিষয়ে আপনিও ব্যক্ত করতে পারেন নিজের চিন্তা, অভিমত, পর্যবেক্ষণ ও বিশ্লেষণ। স্বচ্ছ ও শুদ্ধ বাংলায় যেকোনো একটি সুনির্দিষ্ট বিষয়ে সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনার লেখা মনোনীত হলে ছাপা হবে সম্পাদকীয় পাতায়।
লেখা পাঠানোর ঠিকানা
নাগরিক কলাম, সম্পাদকীয় বিভাগ, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।
[email protected]