সহকারী শিক্ষকদের পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ২০০৯ সাল থেকে বন্ধ ছিল। এরপর ২০১৪ সালের মে মাস থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে এ প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী, ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের বিধান রয়েছে। বর্তমানে সারা দেশে প্রায় ১৫ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য আছে।
দীর্ঘদিন ধরে ওই পদগুলো শূন্য থাকায় প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং শিক্ষার গুণগত মান নষ্ট হচ্ছে। ২০১৪ সালের ৯ মার্চ প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করায় বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওপরই নির্ভর করছে এই পদোন্নতি।
চাকরিজীবনে এই মানুষেরা মাত্র একবারই পদোন্নতি পান, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক। এ অবস্থায় অনেক শিক্ষকই হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।
তাই পদোন্নতির প্রক্রিয়াটি আগের মতো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হাতে অর্পণ করার নীতিমালা তৈরি করার বা নির্দেশ প্রদান করা হোক।
ফরিদপুর।