সাইবার নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। এখন ইন্টারনেটবিহীন এক দিন কল্পনা করা অনেক কষ্টকর। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। এটা অবশ্যই ভালো। কিন্তু সমস্যা হলো, এর সঙ্গে সঙ্গে ইন্টারনেটের অপব্যবহারকারীর সংখ্যাও সমানতালে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর অধিকাংশই উঠতি যুবক-যুবতী, বিশেষ করে সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থীরা। তারা অনেকেই ইন্টারনেটের ক্ষতিকর দিকগুলো না বুঝে অনেক বড় ভুল করে ফেলে।
এ কারণে অনেক সময় মেয়েরা প্রতারণার শিকার হচ্ছে। তাদের একটি ভুলের সুযোগ নিয়ে কিছু অসাধু ছেলে তাদের কাছে টাকা দাবি করে থাকে। এটা তাদের চরম মানসিক সমস্যায় ফেলে দেয়। অনেকে এই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এ ছাড়া নানা রকম সাইবার অপরাধ দিন দিন বাড়ছে। এসব থেকে আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে হলে সাইবার নিরাপত্তা বাড়ানোর সঙ্গে সঙ্গে সচেতনতাও বাড়াতে হবে। ইন্টারনেটের ক্ষতিকর বা শাস্তিযোগ্য দিকগুলো টেলিভিশন, সংবাদপত্র, রেডিও, ইন্টারনেট ইত্যাদি মাধ্যমে বেশি করে প্রচার করতে হবে। প্রয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রচারণা চালাতে হবে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য এর বিকল্প নেই। পাশাপাশি, অন্য অপরাধ দূরীকরণেও সাইবার নিরাপত্তার বিকল্প নেই।
জসীম আহমদ, সিলেট।