সাগরে সোলার প্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বিকল্প জ্বালানি হিসেবে ভূপৃষ্ঠে সোলার প্যানেল স্থাপনের চিন্তাভাবনা করছে। ভূপৃষ্ঠে সোলার প্যানেল স্থাপন করলে অনেক ভূমির প্রয়োজন। আমাদের বিশাল সমুদ্র আছে। সোলার প্যানেলগুলো সমুদ্রে পিলার স্থাপন করে বসানো হলে ভূমির প্রয়োজন পড়বে না। এর মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের দাম হয়তো বেশি পড়বে, কিন্তু তাতে আমাদের জায়গাও বাঁচবে। সেই জমিতে ফসল উৎপাদনসহ অন্য কাজ করা যাবে। আশা করি, সরকার বিষয়টি খতিয়ে দেখবে।
মো. আলম, ময়মনসিংহ।