সাপে কাটার ভ্যাকসিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক বন্যায় দেশের আনাচকানাচে পানি জমে গেছে। অনেকের বসতবাড়ি কিংবা বাড়ির উঠানেও পানি এসেছে। ফলে নানা রকম বিষধর সাপের প্রাদুর্ভাব  বেড়ে গেছে। ফলে সাপে কাটা রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ বিষধর গোখরা সাপের প্রাদুর্ভাব ঘটছে।

এমতাবস্থায় সাপে কাটার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিতে হবে। বাংলাদেশের গ্রামগুলোতে সাপের কামড় এখনো একটি মারাত্মক সমস্যা হিসেবে চিহ্নিত। প্রতিবছর সাপের কামড়ে অনেক মানুষ মারা যাচ্ছে। অজ্ঞতা ও হাতের কাছে চিকিৎসা না থাকায় মৃত্যুর হার বাড়ছে। তাই এর ভ্যাকসিন আরও সহজলভ্য করতে হবে। ইউনিয়ন পর্যায়ে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলোতে সাপে কাটার ভ্যাকসিন সরবরাহ করতে হবে। তাহলে সাপে কাটা রোগীর মৃত্যু কমে আসবে।

মো. আবু তাহের মিয়া, রংপুর।