সাবধান! 'বিদেশি কুকুর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি লেকে প্রাতর্ভ্রমণকারী হিসেবে ৭ নম্বর সড়কে দেখলাম, দেয়ালঘেরা একটি খালি জমির প্রধান ফটকে দুটি লাল রঙের বড় নোটিশ। লেখা আছে ‘বিদেশি কুকুর হইতে সাবধান, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’। ঠিক ওপরেই বিশাল আকৃতির আরেকটি সাইনবোর্ডে রয়েছে সবিস্তারে নানা পদবি ও বাবার পরিচয়সহ সাবধানকারীদের নাম।
আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম আর মনে মনে ভাবলাম, বেচারি দেশি বাঙালিদের বিদেশি কুকুর দিয়ে ভয়
দেখানো হচ্ছে। আমি তাদেরই একজন, হতভাগ্য ধানমন্ডি নিবাসী এক ব্লাডি সিভিলিয়ান বাঙালি।
তবিবুল ইসলাম
ঢাকা।