প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহত্তর সাভার উপজেলায় জনসংখ্যার ব্যাপক চাপ। এখানে বিভিন্ন শিল্প গড়ে উঠেছে এবং প্রতিনিয়ত এগুলো সম্প্রসারিত হচ্ছে। এখানে পোশাকশিল্পের অভাবনীয় প্রসার ঘটেছে। যার দরুন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য লোক কর্মসংস্থানের জন্য আসছেন। অনেক সাভারবাসী ঢাকার বিভিন্ন স্থানে চাকরি করছেন। আবার অনেক ঢাকাবাসী সাভারের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। কিন্তু প্রচণ্ড যানজটের কারণে তাঁদের কর্মস্থলে আসা-যাওয়ায় অনেক দুর্ভোগ পোহাতে হয়। যদি সাভারের নবীনগর থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত
রেল যোগাযোগ থাকত, তাহলে কর্মজীবী নারী-পুরুষের ভোগান্তি দূর হতো, তাঁরা সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছে আরও গতিশীলতার সঙ্গে কাজ করতে পারতেন। সাভারের হাজারো শিল্পকারখানার পণ্য পরিবহনও সহজ হবে।
সাধারণ বীমা করপোরেশন।