সামাজিক মাধ্যমের ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জনপ্রিয় সামাজিক মাধ্যম হচ্ছে ‘ফেসবুক’। ফেসবুক ছাড়া জীবনটা নাকি অচল। শিশু থেকে শুরু করে শতবর্ষের বৃদ্ধও ফেসবুক ব্যবহার করে থাকেন। অনেকে সারাক্ষণ ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। এটা কি আমাদের জীবনে কল্যাণ বয়ে আনছে, নাকি ভবিষ্যতে মারাত্মক ব্যাধির দিকে এগিয়ে যাচ্ছে।
ফেসবুকে মানুষ সামাজিক খবরাখবর পাচ্ছে, অন্যের সঙ্গে যোগাযোগ করছে—তাই নিঃসন্দেহে এর ভালো দিক আছে। আবার তরুণেরা এতে বেশি মজে থাকায় পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না। অনেকে আবার এর মাধ্যমে অপরাধমূলক কাজেও জড়িয়ে পড়ছে। বাড়ছে অনৈতিক সম্পর্ক–চর্চার প্রবণতা।
শিক্ষার্থীরা যে ফেসবুকের অবাধ ব্যবহারের মাধ্যমে উপকৃত হচ্ছে না, তা বোঝা যায় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়া দেখে। তবে এই যুগে প্রযুক্তি থেকে মুখ ফিরিয়ে থাকার সুযোগ নেই। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, যিনি গড়েত জানেন, তিনি বাঁদরও গড়তে জানেন, তেমনি শিবও গড়তে জানেন। এখন সিদ্ধান্ত আমাদের।
সিনথিয়া আক্তার
রায়েরবাজার, ঢাকা।