সার্কের ভবিষ্যৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার ৩১ বছরের পুরোনো আঞ্চলিক জোট ‘দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)’ আপাতদৃষ্টে ব্যর্থ উপাখ্যানে পরিণত হয়েছে। এই আঞ্চলিক জোটের রাজনৈতিক ও অর্থনৈতিক এমন কোনো সাফল্য নেই, যে কারণে এই অঞ্চলের মানুষ সার্কের ভবিষ্যৎ নিয়ে রঙিন স্বপ্ন দেখার আহ্লাদ করতে পারেন। এমনকি কূটনৈতিক পরিভাষায় সার্ক ‘টি-ক্লাব’ও হতে পারেনি যে এক জায়গায় বসে সবাই মিলে এক কাপ চা পান করতে পারেন।
সার্কের ১ নম্বর সনদে বলা হয়েছে, ‘জাতিসংঘ-চার্টার্ড ও জোটনিরপেক্ষ নীতি মেনে এ অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও সহযোগিতা সম্প্রসারিত করা। একে অন্যের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি শ্রদ্ধা দেখানোসহ এক সদস্যরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অন্য সদস্যরাষ্ট্র হস্তক্ষেপ করবে না অথবা নাক গলাবে না।’
সংক্ষেপে বলা যায়, রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদী নীতি, কাশ্মীরভিত্তিক ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক, সার্কের প্রতি অগভীর রাজনৈতিক অঙ্গীকার, সার্ক সচিবালয়ের অক্ষমতা ও আঞ্চলিক রাজনৈতিক-অর্থনীতির অনুজ্জ্বল ভবিষ্যৎই সার্কের ব্যর্থতার কারণ। ভারত-পাকিস্তানই এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। ফলে সার্ককে কার্যকর করতে হলে এ দুটি দেশের মতৈক্যের বিকল্প নেই। কিন্তু দিল্লি বহুদূর।
কল্যাণকর মিস্ত্রি
ঢাকা।