সিগারেটের প্যাকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপান বিষপান। আমরা বছরে ধূমপান করে যে পরিমাণ অর্থ অপব্যয় করি, তা দিয়ে দেশে অন্তত তিনটি পদ্মা সেতু করা সম্ভব। সরকার ধূমপান নিরুৎসাহিত করার জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু তা তেমন কাজে আসেনি। দেশে দিন দিন সিগারেটের চাহিদা বাড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা বেড়েই চলেছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।
সিগারেট কোম্পানিগুলো আকর্ষণীয় প্যাকেট তৈরির প্রতিযোগিতায় নেমেছে। এতে তরুণেরা আকর্ষিত হচ্ছে। তা ছাড়া, অনেক কোম্পানি মানুষকে ধূমপানে উদ্বুদ্ধ করছে। সিগারেটকে সহজলভ্য করছে। এগুলো বন্ধ করতে হবে। মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। সিগারেটের ওপর শুল্ক ও কর বাড়াতে হবে। প্রকাশ্যে ধূমপান বন্ধ করতে হবে। সিগারেটসহ তামাকজাত পণ্যের প্যাকেটে তামাক ব্যবহারের কুফল–বিষয়ক ছবি–সংবলিত সতর্কবাণী চালু করতে হবে।
প্রতিবার ধূমপানের সময় যদি কেউ ফুসফুস ও মুখের ক্যানসার, হৃদ্রোগ, স্ট্রোক, গর্ভপাত ও শরীরে পচনশীল অসুখের মরণব্যাধির সচিত্র রূপ দেখে, তাহলে ধূমপায়ীদের মধ্যে তৈরি হবে ভীতি ও সচেতনতা, কমে আসবে তামাকের ব্যবহার। বিশ্বের অন্তত ৭০টি দেশে এর প্রচলন আছে এবং তারা এর সুফল ভোগ করছে। তাই এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
সম্পদ পোদ্দার বলরাম
বগুড়া।