সিম কার্ড নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড রেজিস্ট্রেশনের শুরু থেকেই এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। এখন এর বিরুদ্ধে আইনি নোটিশ প্রদানের মধ্য দিয়ে সিদ্ধান্তটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। এই পদ্ধতিতে সিম কার্ড রেজিস্ট্রেশনের বিপক্ষে প্রধান যুক্তি ছিল, সিম কার্ড নিবন্ধনকারীদের তথ্যসহ আঙুলের ছাপ বিদেশি কোম্পানির হাতে চলে যাওয়া, যার মাধ্যমে ব্যবহারকারীর তথ্য অপব্যবহারের আশঙ্কা থাকে।
আসলে অবৈধ সিম কার্ড ব্যবহার রোধে শুরু থেকে যেসব ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ছিল, তার অধিকাংশই সরকার করতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, সিম কার্ড সহজলভ্য এবং অনেক ক্ষেত্রে বিনা মূল্যে বিক্রির সুযোগ সৃষ্টি করে দেওয়া। দ্বিতীয়টি হলো, সিম কার্ড অ্যাকটিভেশনে সরকারের বা বিটিআরসির নিয়ন্ত্রণ না থাকা। ফুটপাত থেকে সিম কার্ড কিনে তখনই তা সচল করা সম্ভব। যার ফলে সিম কার্ড ব্যবহার করে অপরাধ করার পথটি পরোক্ষভাবে তৈরি করে দেওয়া হয়েছে বললে ভুল হবে না। তৃতীয়টি হলো, মুঠোফোন অপারেটরদের সিম কার্ড বিক্রির মাধ্যমে গ্রাহক বৃদ্ধির কৌশল।
সেই সঙ্গে দ্বিতীয় ধাপে যুক্ত করতে হবে ভেরিফিকেশন। এই ভেরিফিকেশনের কাজটি করবে বিটিআরসি বা সরকারের পক্ষে অন্য কোনো প্রতিষ্ঠান। ভেরিফিকেশনে গরমিল পাওয়া গেলে সংশোধনের সুযোগ রেখে সিম কার্ড সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে। আর একজন মানুষের নামে দুটির বেশি সিম নিবন্ধন দেওয়া যাবে না, টেলকমের কেন্দ্রীয় তথ্যভান্ডার গড়ে তোলার মাধ্যমে তা নিশ্চিত করতে হবে।
সাজ্জাদ হোসেন, ঝিনাইদহ।