প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ মে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শিহাব উদ্দিন সজল (১৭) নামের বাংলাদেশি এক স্কুলছাত্র নিহত হয়েছে। বিএসএফের নির্যাতনে আহত হয় আরও তিন স্কুলছাত্র। এরা হলো সবুজ হোসেন (১৫), বিপ্লব হোসেন (১৪) ও আলম হোসেন (১৫)।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কিছু সদস্যের হাতে নিরীহ বাংলাদেশি স্কুলছাত্র হত্যা একটি বর্বর ঘটনা। ২০১৬ সালে ভারত সরকার যখন জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, তখন মহাত্মা গান্ধীর দেশের একটি সুশৃঙ্খল বাহিনীর কোনো সদস্যের হাতে নিরপরাধ শিশুহত্যার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। আমি শোকে স্তব্ধ।
অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম
সাবেক ভাইস চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।