সীমান্তে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সীমান্তে দুজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত না করলেও স্থানীয় জনগণ জানিয়েছেন, ভোরবেলায় তাঁরা সীমান্তের ওপারে পরপর কয়েকটি গুলির শব্দ শুনতে পান। সকালে সেখানে মাঠের মধ্যে দুজনের লাশ দেখা যায়। ওই দুই হতভাগা বাংলাদেশি বলে তাঁরা গণমাধ্যমকে জানিয়েছেন।
বর্তমান সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে ভালো সম্পর্ক বিরাজ করছে। প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফর, ছিটমহল চুক্তি ও হস্তান্তর, কানেকটিভিটি বা করিডর, অনুপ চেটিয়াকে হস্তান্তর, বিভিন্ন পর্যায়ের সফর—প্রভৃতি কারণে দেশ দুটির মধ্যে সম্পর্ক উষ্ণ বলেই ধারণা করা যায়। তার মধ্যে বন্ধুদেশের দুই নাগরিকের সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার অপরাধে এভাবে হত্যা করা যায়? এমন প্রশ্নই এখন বাংলাদেশিদের মনে ঘুরপাক খায়।
বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় বিএসএফ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন সীমান্ত-সংক্রান্ত মতবিনিময় সভা করে যাচ্ছেন, তখনই এ ঘটনা ঘটে। এ অবস্থায় সীমান্ত-সংক্রান্ত মতবিনিময় সভা প্রকৃত অর্থে কতটুকু অর্থবহ, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
মো. রেদোয়ান হোসেন
কালিহাতী, টাঙ্গাইল।