সুইমিং স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের অনেক লোকই সাঁতার জানে না। সাঁতার না জানার জন্য বাংলাদেশে অনেক মানুষের মৃত্যু ঘটে। সাঁতার জানা থাকা প্রত্যেক নর-নারীর জন্য অত্যাবশ্যক। কিন্তু মানুষ সাঁতার শেখার ভালো সুযোগ পায় না। প্রত্যেক শহরে যদি সুইমিং স্কুল থাকে, তবে অনেক লোক সাঁতার শিখতে পারবে। সুইমিং স্কুল স্থাপনের ব্যাপারে সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন। এতে যেমন অনেকের কর্মসংস্থান হবে, তেমনি অনেকে সাঁতারও শিখতে পারবে। সুইমিং স্কুল স্থাপনের ব্যাপারে সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
মো. সাবের, ময়মনসিংহ।